শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান তদারকি অভিযান চালিয়েছেন। এ সময় দু'প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় রোববার সকাল সাড়ে ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইদুর, মেয়াদ উত্তীর্ণ ফ্লেভার ব্যবহার, অগ্রীম বেকারী পণ্য তৈরি করে আজ তারিখ দেওয়ার কারণে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. সাইদুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩  ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার কারণে অন্যানা ফুড প্রোডাক্টকের স্বত্বাধিকারী মো. সাইদুল ইসলামকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মসলার মিল তদরাকি করা হয়।

এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনএস
 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানভোক্তা অধিকার

শেয়ার করুন: