শিরোনাম
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ইউপি সদস্যসহ চার জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় এক ইউপি সদস্য সহ চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এরায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সাগর আলী শেখের ছেলে আলম শেখ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের নেফাউর মন্ডলের ছেলে রেজাউল করীম ও মোশারফ হোসেনের ছেলে সাকির আলী এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের আবু তাহের আকন্দের ছেলে বাচ্চু মিয়া আকন্দ।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এনামুল করীম শাহীন এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২০২৩ সালের ৫ মে মাদক বিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ জেলখানা ঘাট এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ আলম শেখকে আট করে পুলিশ।

অপরদিকে, ২০১২ সালের ২২ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী করে পুলিশ। বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ রেজাউল করীম ও সাকির আলীকে গ্রেপ্তার করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

এদিকে, ২০১৫ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামে ইউপি সদস্য বাচ্চু মিয়া আকন্দের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে ইউপি সদস্যর ঘরের সুকেসের মধ্য থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (শাহজাদপুর মার্কেল) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: