শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি যুবক।  আহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে।

সোমবার (৪ আগস্ট) ভোরে ভোমরা-লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।  গুলির ছররা অংশ আলমগীরের চোখ, ঘাড় ও মাথায় বিদ্ধ হয়।  গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, তার মামা আলমগীরের সীমান্তসংলগ্ন একটি মৎস্যঘের রয়েছে।  প্রতিদিনের মতো তিনি ঘেরে খাবার দিতে গিয়েছিলেন।  এ সময় ভারতীয় ভূখণ্ড থেকে কয়েকজন দৌড়ে আসছিল, যাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়।  এই গুলিতেই আহত হন আলমগীর।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, আহতের শরীরের ডান পাশে ছররা গুলির আঘাত রয়েছে।  তবে তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার জহির উদ্দীন বলেন, “আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।  সোমবার সকালে অবৈধ পথে ফেরার সময় বিএসএফ গুলি চালালে তিনি আহত হন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আলমগীর দীর্ঘদিন ধরে সীমান্ত চোরাকারবারের সঙ্গে জড়িত।  ভারত থেকে অবৈধভাবে মাদক, চিংড়ির রেনু ও অন্যান্য মালামাল আনতেন তিনি।  অনেকে ধারণা করছেন, এই রকম কোনো কার্যকলাপে জড়িত থাকাকালেই তিনি বিএসএফের গুলির শিকার হন।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।  বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।

ভোরের আকাশ/জাআ

বিএসএফগুলিবিদ্ধভোমরা সীমান্ত

শেয়ার করুন: