শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ট্রাক শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা এবং তাদের বাসভবনে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল, খালিশপুর আঞ্চলিক কমিটি।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর বৈকালী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কয়েকজন সদস্যের অপকর্মে বাধা দেওয়ায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক দুলাল শেখ এবং বয়রা জংশন শাখার সম্পাদক আবদুল হালিমের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে তাদের বাসভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় খালিশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ।

আরও পড়ুন

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় আরও বাড়লো

এছাড়া মানববন্ধনে বক্তব্য দেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়কপথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা দুলাল শেখ ও আবদুল হালিম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার তরফদার ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম কাজী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হালিম ও মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদুল আলম, মো. রাজ্জাক তালুকদার, মোকলেছুর রহমান, মো. সোবাহান ব্যাপারী ও মো. নূরুজ্জামান খোকন; খালিশপুর থানা মহিলা দলের আহ্বায়িকা সাহানা সরোয়ার, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়িকা রুনু বেগম; বিভিন্ন ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ, রিকশা-ভ্যান শ্রমিক দল, হার্ডবোর্ড খেয়াঘাট শ্রমিক দল, সিএনজি থ্রি-হুইলার শ্রমিক দল এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের বৈকালী শাখার নেতারা।

ভোরের আকাশ/এম

খুলনা

শেয়ার করুন: