শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা

টিটো হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তার দাবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরার শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের কলেজছাত্র টিটো মন্ডল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিহতের মা আরিফা বেগম অভিযোগ করেন, গ্রাম্য বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি জানান, পহেলা জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ফোন করে ডেকে নিয়ে প্রতিপক্ষের ফাহিম মুসল্লি, রাতুল মোল্লা, সাব্বির মোল্লা, রেজওয়ান মোল্লা ও মনিরুল মোল্লাসহ ১১ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিটো মন্ডলকে হত্যা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘটনার পরদিন ২ জানুয়ারি আবু সাঈদ ফাহিম, রাতুল ও সাব্বিরকে আটক করলেও অন্যান্য আসামিদের এজাহার থেকে বাদ দেয়া হয়। এ সময় বাদীকে চাপ প্রয়োগ করে মামলা দায়েরের এজাহারে স্বাক্ষর করানো হয়েছে বলেও দাবি করা হয়।

 পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমিত রায় বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, টিটো হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে আহত তার চাচা ডলার হোসেন শাকিল বাদী হয়ে গত ২৫ জানুয়ারি মাগুরা আদালতে আটককৃত তিনজনসহ মোট ১১ জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করে বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। নিহত টিটোর পিতা মালয়েশিয়া প্রবাসী টোকন মন্ডল তার একমাত্র পুত্র হত্যার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এজাহারে জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ প্রসঙ্গে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, এ সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি বলেন, এজাহারে আমার কোনো স্বাক্ষর নেই। বাদীর কাছ থেকে যেভাবে এজাহার পেয়েছি, সেভাবেই মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে।

ভোরের আকাশ/র.ই

 


 

হত্যাআবু সাঈদ

শেয়ার করুন: