শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরের চরভদ্রাশ এলাকা থেকে উদ্ধার করাসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ রানা (২৪), একই গ্রামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন (২৫), ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর, মজিদ খাঁ চেয়ারম্যানের বাড়ির পাশের মজিদ খাঁর ডাঙ্গি গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৬টার সময় ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার চরশালিপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

মামলা সুত্রে জানাগেছে, ১৯ মে সকালে এক আইনজীবী তার কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজি: রাজবাড়ী-হ-১২-৩৫৩৮) আদালত চত্বরে রিসিপশন কক্ষের পাশে তালাবদ্ধ অবস্থায় রেখে অফিসে যান। দুপুরে ফিরে এসে দেখেন, গাড়িটি উধাও!

ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অজ্ঞাতনামা যুবক দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে পালিয়ে যায়।

মোটরসাইকেলের মালিক রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপারের নির্দেশে সদর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে। একপর্যায়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৩ মে ভোরে নজরুলের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: