শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবিপ্রবিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ নিয়ে সেমিনার

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’ শিরোনামে সেমিনার শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

এসময় সকাল ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।  র‍্যালি শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিভাগে
আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ‘ইনস্টিটিউট অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট’র পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. রাশেদুল হক।

সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভি। উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম বলেন, জানতে ও শিখতে হলে আমাদের দেশ-বিদেশ ঘুরতে হবে। প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। দেখা হতে অনেক কিছু যায়। রিসোর্সকে ব্যবহার করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। দর্শনীয় স্থানে পরিদর্শন করার মাধ্যমে সেখানকার সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা গ্রহণ করতে হবে।

ভোরের আকাশ/জাআ

বিশ্ব পর্যটন দিবসসেমিনারপাবনা

শেয়ার করুন: