তেরখাদায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৬২তম জন্ম বার্ষিকী পালিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তেরখাদা উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৫.০০ টায় বি এন পি এর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করেন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সবেক আহ্বায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু, বিএনপি নেতা ২ নং বারাসাত ইউপি এর সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, যুবদলের আহ্বায়ক মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা শিক্ষক ইকরাম হোসেন জোমাদ্দার, বিএনপি নেতা শরীফ নাইমুল হক, সরদার আব্দুল মান্নান, মোঃ বিলাল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, শেখ আজিবার রহমান, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজ্জাদ হোসেন নান্টা, মিল্টন মুন্সি, সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, শেখ নাসির উদ্দিন, শেখ অহিদ, সোহেল রানা।
এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব