শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউফলে সেতু-বেড়িবাঁধের দাবিতে ৪ কিলোমিটারজুড়ে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতু নির্মাণের দাবিতে তেঁতুলিয়া নদীর তীরে প্রায় ৪ কিলোমিটারজুড়ে মানববন্ধন করেছেন ধুলিয়া ও দুর্গাপাশা ইউনিয়নের বাসিন্দারা। শুক্রবার সকালে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে আন্দোলন কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে ছয় জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণ ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে মানুষের নিরাপদ বসবাসের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

শুক্রবার সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহ্বায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। প্রমত্তা তেঁতুলিয়া নদীতে জোয়ারের পানি বাড়লে ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে যায়। আবার ভাটার সময় নদীর পানি নেমে গেলে জেগে ওঠে বিস্তীর্ণ চরাঞ্চল।

প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের কারণে হালের বলদ, পুকুরের মাছ ও ফসলি জমি হারিয়ে কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়েছেন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি গ্রাম। এ অবস্থায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান বক্তারা।

তারা বলেন, পটুয়াখালীতে ইপিজেড ও পায়রা বন্দর রয়েছে। ভোলার ভেলুমিয়া ও বাউফলের মধ্য দিয়ে তেঁতুলিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও বরিশালসহ পায়রা বন্দর ও বাকেরগঞ্জের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি হবে।

আরও পড়ুন

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

এতে দক্ষিণাঞ্চলের মানুষের কম সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সহজ হবে। পাশাপাশি শিল্প-কারখানা গড়ে ওঠার সুযোগ তৈরি হবে, বাড়বে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান। ছয় জেলার ২৫টি উপজেলার মানুষের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব প্রভাষক নাঈম তারেক ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: