শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৫ আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৫, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৫ আসামী ঢাকা থেকে গ্রেপ্তার
সুন্দরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৫ আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৫ আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ৪টার দিকে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের কছিমবাজার এলাকার মতলব মিয়ার ছেলে সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২) ও তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ১নং আসামী লতিফ মিয়ার সাথে নিহত গৃহবধূর ১১ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তার পরিবার ওই গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে গত ১০ জুন সকাল ৯ টার দিকে আসামী লতিফ মিয়ার ওই গৃহবধূকে হাত পা বেঁধে দা দিয়ে গলার পার্শ্বে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১১ জুন গৃহবধূর বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোনে ছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর ও র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথদল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

সুন্দরগঞ্জগ্রেপ্তার

শেয়ার করুন: