শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বেতাগী প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বরগুনার বেতাগীতে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)‘র আয়োজনে সোমবার (১৯ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত 'পারিবারিক মূল্যেবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মুল কারণ’ বিষয়ে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দুপ্রক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুল আমিনের সভাপতিত্বে চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এর উদ্বোধন করেন।

দুপ্রক সাধারণ সম্পাদক মো. মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রক ‘র সিনিয়র সদস্য সাইদুল ইসলাম মন্টু, কাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, সুবর্ণা ইসলাম ও এডাস্ট ডিবেটিং সোসাইটি সদস্য মো খাইরুল ইসলাম মুন্নাসহ অন্যান্যরা।  

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জানায়, দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতায় চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়, কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। এর মধ্যে কাজির হাঁট মাধ্যমিক বিদ্যালয় ও চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় বিজয় লাভ করে। 

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: