সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার প্রবাসীর দাফন সম্পন্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নি'হত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) ম'রদে'হ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃ'ত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে সাহেদের ম'রদে'হবাহী গাড়ি পৌঁছায়। মরদেহের সঙ্গে ঢাকা থেকে গ্রামে আসেন তাঁর স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান। স্বজনদের কান্নায় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
পরে আসর সরকারি চাঁচাইতারা-মাদলা উচ্চবিদ্যালয় মাঠে সাহেদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাহেদ।এর কিছুক্ষণ পর ওই টার্মিনালে ক্ষে'পণা'স্ত্র আঘাত হানে। এতে সাহেদসহ কয়েকজন নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাহেদের বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। ঘটনার সময় তাঁর মা শাহেরা বেগমও পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন।
ভোরের আকাশ/ এনউব