ময়মনসিংহ গৌরীপুরে জনতার বিক্ষোভ, ১২ঘন্টার আল্টিমেটাম

ময়মনসিংহের গৌরীপুরে শাওন চন্দ্র দাস নামে এক তরুণের ইমো আইডিতে ‘পবিত্র কুরআইনের উপরে পা রাখার’ প্রচ্ছদ দেয়ার ছবি মঙ্গলবার (১৯ মে/২৬) রাতে ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়ে। এতে তৌহিদা জনতা ‘শাওনের ফাঁসির দাবিতে’ দফায় দফায় শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষুব্দ জনতা শাওন চন্দ্র দাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
গৌরীপুর গোহাটা মসজিদের ইমাম হাফেজ আবু রায়হান জানায়, পৌর শহরের সরকারপাড়া মহল্লার সাধন চন্দ্র দাসের পুত্র শাওন চন্দ্র দাস গত দু’দিন আগে ওর ইমো আইডিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফের উপরে পা রাখা একটি ছবি প্রচ্ছদ করেছে। ওর এই আইডি’র ছবি তার বন্ধু স্কিনশর্ট নিয়ে আজ মঙ্গলবার দুপুরে আমাকে দেয়। আমি সেটা দেখে তৌহিদা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে আলাপ করে তাকে খোঁজাখুজি করতে থাকি। খবর আসে সে সন্ধ্যায় স্টেশনে আছে, সেখান যাওয়ার পর তাকে খোঁজে পাওয়া যায়নি। তাকে নিয়ে ফেসবুকে দেয়া পোস্ট দেখে আরেকজন খবর দেয় সে ময়মনসিংহ আছে। সেখানেও ৩০মিনিটের মধ্যে আর দেখা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ভাইরাল হওয়ার পরে শহরে বিক্ষুব্দভাবে দফায় দফায় তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে। হাফেজ আবু রায়হানের নেতৃত্বে হওয়া বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহিদ হারুন পার্কে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এ ঘটনার খবর পেয়ে পৌর শহরের বড় মসজিদে ঈশার নামাজের পর উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামাগণ সমবেত হন। তাদের সাথে ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এ সময় উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।
এ সময় গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন বলেন, যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফের অপমান করেছে তাকে ১২ঘন্টার মধ্যে গ্রেফতার এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উত্তেজিত তৌহিদা জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা দেশী বা বিদেশী কোনো চক্রের ফাঁদে পা দিবো না। দেশের ও গৌরীপুর শান্তিশৃঙ্খলা যেনো বজায় থাকে সে বিষয়েও আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ইত্তেফাকুল ওলামা মোমেনশাহী গৌরীপুরের সিনিয়র সহসভাপতি ও বড় মসজিদের খতিব মাওলানা মো. মুস্তাকীমও এ সময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, যে অন্যায় করবে, তার বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা শান্ত থাকুন, আমরা অবশ্যই তাকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, আপনারা জেনেছেন শাওন চন্দ্র সরকার যে কাজটি করেছে, এ বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে গ্রেফতারের জন্য ১২ঘন্টা সময় নয়, আমরা এরআগেই তাকে গ্রেফতারের করব। এই আশ্বাসের পর জনতা শান্ত হয়েছে। পরবর্তীতে পুলিশ প্রশাসন সুযোগ্য এসপি সাহেবের নির্দেশে শাড়াশি অভিযানে ঢাকা তেজগাঁও থেকে রাত আনুমানিক দুইটার দিকে গ্রেফতার করে। ধর্ম অবমাননা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে করে আদালতে প্রেরণ করে বলে ওসি হাবিবুর রহমান জানান।
ভোরের আকাশ/ এনউব