শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ১০৪ মোবাইল উদ্ধার

মেহেদী হাসান রাজবাড়ী

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ১০৪ মোবাইল উদ্ধার
রাজবাড়ীতে পুলিশের অভিযানে হারানো ১০৪ মোবাইল উদ্ধার

রাজবাড়ীতে পুলিশের উদ্যোগে হারানো ১০৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা থেকে ৫২টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, পাংশা মডেল থেকে ১২টি, কালুখালী থেকে ১৪টি এবং বালিয়াকান্দি থানা থেকে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। যাচাই শেষে সেগুলো মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছে।

এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারে রাজবাড়ী পুলিশ নিয়মিত কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি বিশেষায়িত টিম এ কাজে নিয়োজিত।”

মোবাইল ফিরে পেয়ে অনেক মালিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, ডিবি’র ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/হ.র

মোবাইল উদ্ধার

শেয়ার করুন: