শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ:আলি আসগার লবি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, এই মাহে রমজানে আমাদেরকে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ সরকারের স্লোগান “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এদেশকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করাই আমাদের মূল লক্ষ্য। 

তিনি বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে, সম্পদের অপ্রতুলতা রয়েছে। সবকিছুর মধ্যে সমন্বয় করে দেশকে গড়ে তুলতে হবে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে সকল ষড়যন্ত্র রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জনগনের জন্য ন্যায় পরায়নতার সাথে কাজ করে যাবো। মঙ্গলবার ফুলতলা জামিরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি ডুমুরিয়া-ফুলতলাবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে হাতে নেয়া হয়েছে। অনেক পরিকল্পনা রয়েছে আমার। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। 

তিনি বলেন, রমজান আমাদেরকে সিয়াম ও সাধনার শিক্ষা দেয়। আমরা ইসলামের আলোকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ চালাতে চাই। মানুষের পাশে থেকে মানুষের খেদমত করতে চাই। আমি এই মাটির সন্তান। এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। 

এস এম আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ফুলতলা বিএনপির আহবায়ক আবুল বাসার।  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, মো. সেলিম সরদার, মো. অহিদুজ্জামান মোল্লা নান্না, সরদার আলমগীর হোসন, আব্দুল হালিম সরদার,আব্দুল আজিজ, আব্দুল হালিম শেখ, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক, জাহিদ খান  প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই

সংসদ সদস্যআলি আসগার লবি

শেয়ার করুন: