শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাস চালকের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাস চালক ডালিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

একই মামলায় আসামী মনিরুল এন্তাজুল আলমকে ১০ বছরের কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আসামীরা সম্পর্কে মামা ভাগ্নে।

আজ সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাই নবাবগঞ্জ জেলার আমনুরা বাজার স্টেশন কলোনী পাড়া এলাকার মৃত শুকুর উদ্দিনের ছেলে ডালিম মিয়া ও তার মামা মনিরুল এন্তাজুল আলম।

মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল , ২০১৮ সালের ১ মার্চ সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে পুলিশ হাজী ইমাম আলী মার্কেটের সামনে চেক পোস্ট বসিয়ে মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালায়।

রাতে চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস এর একটি যাত্রীবাহী তল্লাশী চালিয়ে বাসের চালক ডালিম মিয়ার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১০ প্যাকেটে এক হাজার গ্রাম (এক কেজি) হেরোইন জব্দ করা হয়। 

এসময় চালক ডায়িম মিয়াকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া পুলিশকে জানায় হেরোইন গুলো চাঁপাই নবাবগঞ্জে তার মামা মনিরুল এন্তাজুল আলম এর নিকট থেকে নিয়ে এসেছেন। 

এঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। 

আরও পড়ুন

অভয়নগরের হত্যা মামলার প্রধান আসামি আটক

মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আদালতের বিচারক ডালিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও তার মামা মনিরুল এন্তাজুল আলমকে ১০ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই


 

যাবজ্জীবন কারাদন্ডআশরাফ আলী

শেয়ার করুন: