শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস সদর, কুড়িগ্রামের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা ইউএনও সাঈদা পারভীন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুড়িগ্রাম সদর মিজানুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

অনুষ্ঠানে শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পাশ করা সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে আর্থিক অনুদান প্রদান করা হয়।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামপুরস্কার বিতরণকৃতি শিক্ষার্থী

শেয়ার করুন: