শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। জনসভা শুরু হলে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার রাইয়ান হোসেন কে সাক্ষী রেখে বলছি,  আপনাদের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে পিরোজপুরে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, আমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না।

নির্বাচিত হলে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে পিরোজপুর-১ আসন (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

যদি কারও কোনো কষ্ট বা অভিমান থাকে, তা ভুলে গিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, ঘর থেকে বের হয়ে আসুন, ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষকে বিজয়ী করুন।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমার বক্তব্য ছিল কিছু ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে।

আপনারা যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে আজ তা ভুলে যান। আমি সবসময় আপনাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো একক দলের সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে।

জনসভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ রিয়াজ উদ্দিন রানা,শেখ হাসানুল কবির লিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/নি. ব

অধ্যক্ষ আলমগীর হোসেন

শেয়ার করুন: