শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তরা ইপিজেডে বেপজার উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

উত্তরা ইপিজেড, বেপজার উদ্যোগে উত্তর জনপদের দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেপজার মাননীয় নির্বাহী চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল-এর আন্তরিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বছরের শেষ বুধবার (৩১ ডিসেম্বর) দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে উত্তরা ইপিজেড সংলগ্ন বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩০০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “শীত মৌসুমে অত্র এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বেপজার পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বেপজার এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং এমন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উত্তরা ইপিজেডের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

নীলফামারী

শেয়ার করুন: