গোবিন্দগঞ্জ
শিক্ষিকা রুমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পুরাতন বন্দরে নিজ বাড়িতে নিহত চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমা দু'বৃর্ত্তদের হাতে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সোমবার (২র্মাচ) সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমা নির্মম হত্যাকান্ডের সাতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এবং মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ভোরের আকাশ/ র.ই