শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সখিপুরে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সখিপুরে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সখিপুরে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরীয়তপুরে সখিপুরের আর্শিনগরে পূর্ব আকনকান্দি গ্রামের শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের (জমি মাপার) বিরুদ্ধে সাজানো রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার। রোববার সকালে শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুর রহমান খানের কোর্ট চত্বরের চেম্বারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম খোকনের স্ত্রী পারভীন আক্তার বলেন, ১ মার্চ রাত ১টায় সখিপুর থানার পুলিশ এসে আমার স্বামীকে বলে, ‘আপনাকে চা খেতে একটু থানায় যেতে হবে। এক ঘণ্টার মধ্যে আপনাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।’ ওই রাতে তার স্বামী বাসায় না আসলে, পরের দিন সকালে সখিপুর থানায় গিয়ে জানতে পারেন যে, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি বানিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পারভীন আক্তার আরও বলেন, আমার স্বামী কোনো রাজনৈতিক দল করেন না, তবে সে বহু আগে থেকেই বিএনপি’র সমর্থক। তার নামে কোনো থানায় মামলা নেই। তিনি গ্রামে আমীন হিসেবে লোকজনের জমি মেপে সংসার চালান। বর্তমানে তার স্বামী জেলে থাকার কারণে সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে সখিপুর থানার ওসি মো. ওবায়েদুল হক বলেন, আমরা অনেককেই গ্রেপ্তার করেছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে কে দোষী, আর কে নির্দোষ।

ভোরের আকাশ/এসএইচ

শরীয়তপুরে সখিপুরে, রাষ্ট্রদ্রোহ মামলা, সংবাদ সম্মেলন

শেয়ার করুন: