শিরোনাম
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’

ফুলবাড়ীতে শীর্ষে রুদ্রাণী স্কুল এন্ড কলেজ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে শীর্ষে রুদ্রাণী স্কুল এন্ড কলেজ
ফুলবাড়ীতে শীর্ষে রুদ্রাণী স্কুল এন্ড কলেজ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি), আলিম এবং বিএম (ভোকেশনাল) পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হারের দিক থেকে উপজেলার দু’টি সরকারি কলেজসহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে রুদ্রাণী স্কুল এন্ড কলেজ। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

১ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দেশব্যাপী উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়। ফুলবাড়ী উপজেলার ৩টি ক্যাটাগরির (কলেজ, মাদ্রাসা ও কারিগরি) কেন্দ্রভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী রুদ্রাণী স্কুল এন্ড কলেজ শীর্ষ স্থানে রয়েছে। 

এ বছর উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১,৪৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৯৪ জন। কলেজ পর্যায়ে গড় পাসের হার ৩২.৮৮ শতাংশ। মোট জিপিএ-৫ এসেছে ৮টি। 

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রুদ্রাণী স্কুল এন্ড কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন পাস করেছে। সর্বোচ্চ ৭০.৫৯% পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষে অবস্থান করেছে। অন্যদিকে, পাসের হারে পিছিয়ে থাকলেও সর্বোচ্চ ৭টি জিপিএ-৫ পেয়ে অনন্য অবদান রেখেছে ফুলবাড়ী সরকারি কলেজ; এই কলেজে পাসের হার ৪৪.০৪%। 

অন্যান্য কলেজের মধ্যে ফুলবাড়ী মহিলা বিএম কলেজ ২৭.৩৪%, মাদিলাহাট কলেজে ২৫.৯৩%, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে ২২.৯৯%, চিন্তামন সরকারি কলেজে ২০.৪৪% এবং পুখুরী স্কুল এন্ড কলেজে ১০% শিক্ষার্থী পাস করেছে। তবে উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ থেকে মাত্র ১ জন শিক্ষার্থী অংশ নিলেও তিনি কৃতকার্য হতে পারেননি (পাসের হার ০%)।

আলিম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে মোট ১৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে মাত্র ৪৫ জন এবং অকৃতকার্য হয়েছে ১৩২ জন। এই বিভাগে গড় পাসের হার ২৫.৪২% এবং মোট জিপিএ-৫ এসেছে ৩টি। ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পাস এবং ২টি জিপিএ-৫ নিয়ে মাদ্রাসা পর্যায়ে শীর্ষে রয়েছে খাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসা (পাসের হার ৩৪.৪৮%)। 

এছাড়া আমডুঙ্গীহাট ইমান উদ্দিন চৌঃ আলিম মাদ্রাসায় ২৬.৩২%, কাজিহাল দহশতিয়া ফাজিল মাদ্রাসায় ২৫.৭১% (জিপিএ-৫ ১টি), নবগ্রাম সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় ২৩.৫৩% এবং ফুলবাড়ী ডি.এস.এস. ফাজিল মাদ্রাসায় ২১.৬৭% শিক্ষার্থী পাস করেছে।

কারিগরি বা বি.এম. শাখায় উপজেলার ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৫৫ জন পাস করলেও ২৫৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই শাখায় গড় পাসের হার ৩৭.৯৯% হলেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন পাস করে ৪৭.০৬% পাসের হার নিয়ে এই বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ বি.এম. শাখা । 

এছাড়া ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজে ৪২.৮৬%, ফুলবাড়ী বি.এম. ইনস্টিটিউটে ৩৯.২১% এবং শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে ৩৪.৪৪% শিক্ষার্থী পাস করেছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানিয়েছেন, এবারের পরীক্ষার সার্বিক ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। আগামীতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে এবং পাসের হার বাড়াতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: