শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূইয়া ও পরিষদের সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদ আল সোহান। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সদস্যরাও নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় অতিথিরা নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

রূপগঞ্জ

শেয়ার করুন: