শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পিরোজপুরের নাজিরপুরের ঐতিহ্যবাহী গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪জুন) সকাল সাড়ে এগারোটায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায় জানানো হয় পরীক্ষার্থীদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব, আবু হাসান খান, যুগ্ম আহবার  মো. আসাদুজ্জামান টিপু হাজরা, নাজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, এস এম সিপার।

গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মো. মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে ও দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি  মো. সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে এইচ,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ বছর এই কলেজ থেকে ২২৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

ভোরের আকাশ/আজাসা

বিদায়ী সংবর্ধনাএইচএসসি পরীক্ষা

শেয়ার করুন: