বরিশাল কাউনিয়া থানার সাফল্য
প্রযুক্তি ব্যবহারে ২০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভোরের আকাশ/রইপ্রযুক্তিগত দক্ষতা ও নিরলস প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এক মাসে উদ্ধার করা ২০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা।
পুলিশের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে দীর্ঘদিন পর প্রিয় ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা।
বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন-এর সার্বিক দিক-নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশ বিশেষ এই সফল অভিযানগুলো পরিচালনা করে। ২০২৬ সালের জুলাই মাসজুড়ে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এসব হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত মোবাইলগুলোর প্রকৃত মালিকানা সূক্ষ্মভাবে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (৩০ জুলাই ) বেলা ১২.৩০ ঘটিকায় কাউনিয়া থানা কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে সেগুলো হস্তান্তরিত করা হয়।
দীর্ঘদিন ধরে আশা ছেড়ে দেওয়া মোবাইল ফোনগুলো অক্ষত অবস্থায় হাতে পেয়ে মালিকদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। তারা কাউনিয়া থানা পুলিশ তথা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এহেন দ্রুত ও আন্তরিক সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র কুমার হালদার, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) সনজীত চন্দ্র নাথ, অফিসার ইনচার্জ (ওসি), কাউনিয়া থানা কাউনিয়া থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে কাউনিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান এবং দ্রুত নাগরিক সেবা পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের আস্থা অর্জনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাবে।
ভোরের আকাশ/রই