গাইবান্ধায় মাদকসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এসময় মাদক কারবারি মোটরসাইকল চালক পালিয়ে যায়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, '২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উক্ত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।'
ভোরের আকাশ/ র.ই