শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিয়ানগরে মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে ভবনের মালামাল বিক্রির অভিযোগ

পিরোজপর প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের জিয়ানগরে মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে ওই মাদ্রাসার পুরাতন লোহার মালামাল গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর পশ্চিম কলারন আজাহার আলী দাখিল মাদ্রাসার পুরাতন আধাপাকা ভবনের মালামাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানের সভাপতি নূর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়,মাদ্রাসায় নতুন ভবন হাওয়ায় পুরাতন পরিত্যক্ত আধাপাকা ভবনের জানালার গ্রিল, লোহার দরজা, টিন, রডসহ বিভিন্ন মালামাল নিয়মনীতি অনুসরণ না করে বিক্রি করেন সভাপতি। এসব মালামাল বিক্রিয়ের বিষয়ে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের  তিনি অবহিত করেননি বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মাদ্রাসার সম্পদ ব্যক্তিগতভাবে গোপনে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার বলেন, “মাদ্রাসার প্রয়োজনেই কিছু পরিত্যক্ত মালামাল বিক্রি করা হয়েছে। রেজুলেশনের মাধ্যমে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হয়েছে। বিক্রি করা মালামালের টাকা মাদ্রাসার একাউন্টে জমা করা হবে এবং মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় করা হবে।”

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বলেন, “মাদ্রাসার একটি পরিত্যক্ত আধাপাকা ভবনের ছাউনি টিনের ঘর, একটি রেন্ডি ও দুটি চম্বল গাছ বিক্রির জন্য প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি করার বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু ভবনের জানালার গ্রিল, দরজা, টিন ও লোহা আলাদাভাবে বিক্রির কোনো রেজুলেশন বা সিদ্ধান্ত  তখন নেওয়া হয়নি। সভাপতি আমাদের কারও সঙ্গে আলোচনা ছাড়াই নিলাম ছাড়া এসব মালামাল তিনি গোপনে দুই একজন শিক্ষকের সাথে আতাত করে বিক্রি করেছেন।”

আরও পড়ুন

সুনামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা) মোঃ আব্দুল হান্নান বলেন, মাদ্রাসার মালামাল বিক্রির বিষয়ে আমার কাছে তথ্য নেই এবং এখন পর্যন্ত  কারও কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মালামাল বিক্রির বিষয়টি আমার জানা নেই। এ বিষয়গুলো শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা গান দেখেন। তারা আমার কাছে বিষয়গুলো অবহিত করলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

ভোরের আকাশ/এনউব

মালামাল বিক্রির অভিযোগ

শেয়ার করুন: