শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির

মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন
মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ। ব্যানারে লেখা ছিল “বরিশালবাসী চায় প্রকৃত বিজয়ী মেয়র”।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে মুফতি ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করলেও, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও দলীয় প্রশাসনের সহযোগিতায় তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়। তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছে।

বক্তারা আরও দাবি করেন, ভোটের দিন বরিশালে সহিংসতা, হামলা ও জালিয়াতির ঘটনা ঘটেছে। এ অবস্থায় তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবি জানান।

এদিকে, এই দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাঁকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান। তাঁর পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

 

ভোরের আকাশ/মি

শেয়ার করুন: