শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেনাপোলে পণ্য খালাস করার সময় শ্রমিক নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের বেনাপোল স্থলবন্দরে খালাস করার সময় পণ্যের চাপায় শাহাজান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোয়েব নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহত শ্রমিক শোয়েবকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টায় বন্দরের টিটিআই ট্রাক টার্মিনালে ক্রেন দিয়ে পণ্য খালাসের সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহাজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শাহাজান বেনাপোল পৌরসভার পাটবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে। আহত শোয়েব বেনাপোলের সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এদিকে ঘটনার পর সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম চালান। তবে বন্দরের ভেতরে যানজটের কারণে হাসপাতালে নিতে দেরি হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে উত্তেজিত শ্রমিকের তার বন্দরে যানজটের কারনে তাদের আহত শ্রমিকদের উদ্ধারে বিলম্ব হওয়ায় বন্দরের মধ্যে থাকা ৬টি ট্রাকের গ্লাস ভাংচুর করেন।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের নেতা মীর আলম জানান, নিম্নমানের ক্রেন ও ফর্কলিফট ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরে আহত শ্রমিকদের জন্য কোনো চিকিৎসা সুবিধা না থাকায় প্রায় ২০ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় শাহাজানের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

বেনাপোল বন্দরের ফায়ার ইন্সেপেক্টর শাহিনুর রহমান জানান, ক্রেনের মাধ্যমে ট্রাকে পন্য লোড করছিল শ্রমিকেরা। এসময় ভারী পণ্যের চাপায় দূর্ঘটনার শিকার হয়ে দুই শ্রমিক হুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যায়।

ভোরের আকাশ/আ.র

শ্রমিক নিহত

শেয়ার করুন: