কচুরিপানা অপসারনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন

পিরোজপুরের ভান্ডারিয়ার উপজেলার ইকডি ইউনিয়নের বিভিন্ন খালে দীর্ঘ দিন জমে থাকা কচুরিপানা অপসারন করতে নিজ অর্থায়নে এগিয়ে এলেন, সমাজ সেবক ও পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক সদস্য আরিফুল ইসলাম (সুমন)। বর্তমানে কার্যক্রম চালমান আছে।
স্হানীয় সূএে জানা যায়, ভান্ডারিয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন খালে কচুরিপানা জমে থাকা ও অপরিস্কার অপরিচ্ছন্ন থাকায় জোয়ার ও ভাটার পানি স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। যার ফলে এলাকার হাজার হাজার পরিবার পানি সংকটের পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
কৃষিকাজ, গৃহস্থালি ব্যবহার ও নৌ-চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে,চরম ভোগান্তিতে ছিল এলাকাবসী।
সম্প্রীতি স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন আরিফুল ইসলাম সুমন হাওলাদার। ইতোমধ্যে ইকড়ি হাওলাদার বাড়ি হইতে পোনা নদীর মাথা পর্যন্ত স্থানীয় শ্রমিকদের মাধ্যমে কচুরিপানা অপসারণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে পুরো খাল পরিষ্কার করা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খালগুলো পরিষ্কার হলে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের পানিসংকট অনেকটাই দূর হবে।
এ ব্যাপারে বিএনপির নেতা সুমন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখে সর্বসাধারণের জন্য কাজ করে যাবো ইনশা আল্লাহ।
বিএনপি নেতা সুমনের পক্ষে এ কচুরিপানা অপসরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইকড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি সাকিল তালুকদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি হালিম গোমস্তা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে ইকড়ি ইউনিয়নের পানি সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।
ভোরের আকাশ/ র.ই