শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেশ বিরোধী ষড়যন্ত্র করে দেশের মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত করলে কাউকে কোন ছাড় দেয়া হবে না। কারো বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও ফ্যাসিষ্টদের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলেই কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে কারো ছাড় দেয়া হবে না, এমন কি দলের লোকজন হলেও না। উপজেলা বিএনপি আয়োজিত এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার

তিনি আরো বলেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কোন প্রতিক দেয়া হবে না। তবে দল থেকে যাকে মনোনীত করা হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তিনি হুসিয়ারি উচ্চারণ করে বলেন, দলের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বিগত সময় যারা দলের সাথে বেঈমানি করেছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে।

যুবদলের শাহাজালাল গাজির সঞ্চালনায় বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান, উজলকুড় ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান বাবলা, বাইনতলা ইউনিয়নে সাধারণ সম্পাদক খান আলী আজম, রামপাল সদর ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, রাজনগর ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন, হুড়কা ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন, পেড়িখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, ভোজপাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মল্লিকেরবেড় ইউনিয়নের জাহিদুর রহমান টুটুল, বাঁশতলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজি অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহবায়ক মো. তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: