মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (১০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল সভা পরিচালনা করেন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিভলী সাদিক, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসীন ফকির, এনএসআই’র সহকারী পরিচালক, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সংঘাত প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষকদের নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “মাগুরা জেলাকে মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ ও বাসযোগ্য রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/ র.ই