ঝিনাইদহে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ৬ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুূলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার দুটিগ্রামের রাস্তার অংশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান, রুপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, ঝিনাইদহের মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মী মেহেদী হাসান সহ অন্যান্যরা।
এ বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বদেন জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান। এ সময় রাইজিং ইয়ূথ সোসাইটির সদস্য ও স্থানীয়রা থেকে ফলজ, বনজ ও ঔষধি সহ ২০০টি গাছ লাগান।
বিভিন্ন সময়ে ঝিনাইদহের ভিন্ন ভিন্ন স্থানে এ ৬ হাজার বৃক্ষরোপণ করতে চায় রাইজিং ইয়ূথ সোসাইটি।
ভোরের আকাশ/আজাসা