শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অসামাজিক কার্যকলাপ: হোটেলে ৪৮ তরুণ তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
অসামাজিক কার্যকলাপ: হোটেলে ৪৮ তরুণ তরুণী আটক
অসামাজিক কার্যকলাপ: হোটেলে ৪৮ তরুণ তরুণী আটক

কক্সবাজার শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৪৮ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৩৮ তরুণ এবং ১০ তরুণী। আটককৃতদের বিরুদ্ধে ‘অসামাজিক কাজে লিপ্ত’ থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল।  এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে পর্যটকদের বিরক্ত করছে বলে অভিযোগ ছিল।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: