শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কর্মস্থলে ফিরতে যাত্রীদের বাস দিলো নাটোর পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কর্মস্থলে ফিরতে যাত্রীদের বাস দিলো নাটোর পুলিশ
কর্মস্থলে ফিরতে যাত্রীদের বাস দিলো নাটোর পুলিশ

ঈদের ছুটি শেষে নাটোরের শতাধিক কর্মজীবীদেরকে নিজ কর্মস্থলে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন জেলা পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুর পৌনে চারটার দিকে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে দুটি বাসযোগে শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকায় বিভিন্নস্থানে কর্মরত ব্যক্তিরা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পুলিশের দুটি নিজস্ব বাসযোগে প্রায় শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকার গাজীপুরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।

এদিকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মস্থলে ফিরতে পারা রিনা বেগম, আফরোজ শাওন,কোরবান আলী, জাহিদ হাসান সহ সকল যাত্রীরা। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: