শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মণিরামপুরে জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, মণিরামপুর মহিলা কলেজের অধ্যাপক মো. মহিবুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ বলেন, গ্রাফিতি কেবল দেয়াল লিখন নয়, এটি সময়ের কথা বলে, সমাজের ভাবনাকে রং-তুলিতে প্রকাশ করে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা মণিরামপুরের তরুণ শিল্পীদের একটি প্ল্যাটফর্ম দিতে পেরেছি, যা ভবিষ্যতে তাদের সৃজনশীল পথচলাকে আরও উৎসাহিত করবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিপুল সাড়া গ্রাফিতি শিল্প নিয়ে তাদের আগ্রহের পরিচায়ক।

বিভিন্ন স্কুলের শতাধিক প্রতিযোগী এই আয়োজনে অংশ নেয়। বিজয়ীদের সম্মাননা​ অনুষ্ঠানে সেরা গ্রাফিতি শিল্পকর্মগুলোর প্রশংসা করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের পাশাপাশি বিশেষ সম্মাননা পুরস্কারও প্রদান করা হয়। বিজয়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায় যে, এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে এবং পুরস্কৃত হয়ে তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

যশোরপুরস্কার বিতরণ

শেয়ার করুন: