শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে আত্মগোপনে থাকা যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

রংপুর ব্যুরো

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুর মেট্রোপুলিশের অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ (৫৫) সহ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহিদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নীলফামারী সদরের খয়রাত হোসেন থানাপাড়া এলাকার আনিস উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, নাশকতাসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী সদর থানায় মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।

এছাড়াও রংপুর মহানগর যুবলীগেরে সদস্য লেবু মিয়া, রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সালমান মিরাজ এবং বেরোবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বেরোবির ছাত্রলীগের ত্রাণ ও পুর্নবাসন বিষায়ক সম্পাদক আবু সালেহ নাহিদকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, গণঅভ্যুত্থানের পর যুবলীগ-ছাত্রলীগ নেতারা আত্মগোপনে চলে যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

গ্রেপ্তাররংপুরআত্মগোপন

শেয়ার করুন: