শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎খননে প্রাণ ফিরেছে মৃত প্রায় ভাড়ানি খালটি

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‎খননে প্রাণ ফিরেছে মৃত প্রায় ভাড়ানি খালটি
‎খননে প্রাণ ফিরেছে মৃত প্রায় ভাড়ানি খালটি

‎পিরোজপুরে দীর্ঘদিন ধরে মৃত প্রায় ভাড়ানি খালটি অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়।  ইতোমধ্যে খননের কাজ প্রায় শেষ পর্যায়ে।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (১৮ জুন) সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।
‎
‎জানা গেছে, পিরোজপুর পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও গড়ে প্রায় ২০ থেকে ২২ ফুট প্রস্থের এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা।  ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।  বর্তমান উদ্যোগের ফলে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং খালটি তার পূর্বের রূপ ফিরে পাচ্ছে।
‎
‎উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে ও গাছ কেটে ফেলা হয়েছে।  এর মধ্যে বেশ কিছু পাকা স্থাপনাও রয়েছে।  প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয় বাসিন্দা ও রাজনীতিবিদ এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ঐতিহ্যবাহী এ ভাড়ানি খালটিকে সংস্কার ও পুনঃখনন করার ব্যাপারে পিরোজপুরে জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছে এবং পিরোজপুরের সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে সেটি সাধুবাদ জানানোর দাবি রাখে।  এটি কোনো প্রকল্প না, খুব স্বল্প পরিসরে কাজটি শুরু হয়েছে।  কাজ প্রায় শেষ আমাদের এখন এই খালটিকে টিকিয়ে রাখতে হবে, যেন এটি আবার পূর্বের অবস্থায় ফিরে না যায়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: