শ্রীপুরে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা, র্যালী অনুষ্ঠিত

"উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ "এ শ্লোগান কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা ও বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এনউব