শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৪০ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

মো. মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব অর্থায়নে দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে তাদেরকে তিনমাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সনদপত্র ও প্রত্যেকের একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

এসময় আরও বক্তব্য রাখেন হাজী কোরপ আলী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বি আজাহার আলী মন্ডল, ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী, সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা এবং সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উল্লেখ্য, ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক হাজী আব্দুস সাত্তার তার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন যাবৎ সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম সহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

ভোরের আকাশ/জাআ

নারীসেলাই মেশিন বিতরণসিরাজগঞ্জপ্রশিক্ষণ

শেয়ার করুন: