রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দাউদপুর ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের যেনো কোনোভাবেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে না দেওয়া হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার পরিবার নয়, গোটা সমাজ ও দেশকেই ক্ষতিগ্রস্ত করে। রূপগঞ্জে যারা মাদক সেবন বা বিক্রি করে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মাদককারবারীরা যত শক্তিশালীই হোক না কেন, এখান থেকে তাদের বিতাড়িত করা হবেই।”
সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হূমায়ূন ও দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আওলাদ খান, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ ভূঁইয়া কিরণ, ক্রীড়া সম্পাদক আরফান উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।
বক্তারা সবাই মাদককে সামাজিক ব্যাধি উল্লেখ করে বলেন, পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকের বিরুদ্ধে সচেতনতার দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। একসঙ্গে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।
ভোরের আকাশ/জাআ