শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে সাবেক এমপি’র নামাজে জানাযায় শোকার্ত হাজারো মানুষের ঢল

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের রায়গঞ্জে ৪র্থ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।  এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন প্রায় হাজারো নেতা-কর্মী।

জানাযার পূর্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  এ সময় পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।

অশ্রুসিক্ত চোখে প্রায় ৬-৭ হাজার জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন।  প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।

আব্দুল মান্নান তালুকদার রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।  তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।  তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল, উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজে জানাযা শেষে বাদ আসর সিরাজগঞ্জ সদরে মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: