শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরকাউয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত রীনা বেগমের বসতঘর পরিদর্শন করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (১৯ এপ্রিল) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি রীনা বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি সবসময়ই জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গণী, সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা কবির, সদস্য সচিব কালাম হোসেন তালুকদার এবং ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাবু হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি অগ্নিকাণ্ডে রীনা বেগমের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ভোরের আকাশ/নি

রহমাতুল্লাহ, বরিশাল

শেয়ার করুন: