শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়িকে জারিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মঠবাড়িয়ায় ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়িকে জারিমানা
মঠবাড়িয়ায় ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়িকে জারিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে বাজারজাত করণের অভিযোগে মোঃ মহসিন মিয়া নামে এক ব্যবসায়িকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ জুন) মঠবাড়িয়া পৌরশহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কাপুড়িয়া পট্রির তন্বী স্টোরের নামে একটি গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৬০০ কেজি পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

এসময় অভিযুক্ত পলিথিন ব্যবসায়িকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন গুদামজাত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া ভ্রাম্যান আদালত পৌরশহরে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমা পরিবহন বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

পলিথিন জব্দজারিমানা

শেয়ার করুন: