শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

 নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকা পশ্চিম ডাঙ্গাপাড়ায় অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পশ্চিম ডাঙ্গাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সংগঠনটির উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। এ সময় নারী, শিশু ও বয়স্কসহ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে এমন সহানুভূতিশীল কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। এতে করে শীতার্ত মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। এ সময় পশ্চিম ডাঙ্গাপাড়া যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই


 

নীলফামারীশীতবস্ত্র বিতরণপশ্চিম ডাঙ্গাপাড়া যুব সমাজ

শেয়ার করুন: