শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাকার বিনিময়ে জেল খাটতে এসে ধরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টাকার বিনিময়ে মাদক মামলার এক আসামির বদলে জেল খাটতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন আজিজুল ইসলাম নামের এক ব্যক্তি। সোমবার (২ ফেব্রুয়ারী) কারা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কারা সূত্রে জানা গেছে, হাজতি মো. রাজিব (২৬) কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়িয়া গ্রামের মো. রজব আলীর ছেলে। টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় তিনি গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে আসেন।

পরে গত ৩১ জানুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়। সেখানে অনলাইন ডাটাবেজে তথ্য সংরক্ষণের সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলে হাজতির পরিচয়ে বড় ধরনের গরমিল ধরা পড়ে।

ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা যায়, হাজতির প্রকৃত নাম মো. আজিজুল হক, তার বাবার নাম বাচ্চু মিয়া। এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে হাজতি স্বীকার করেন, তার প্রকৃত নাম আজিজুল হক। তিনি লোভে পড়ে টাকার বিনিময়ে রাজিবের পরিবর্তে কারাভোগ করতে এসেছেন।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (ডেভেলপমেন্ট) জান্নাতুল ফরহাদ হোসেন বলেন,  এটি পুরাই আয়নাবাজী সিনেমার মতো ঘটনা।

ভোরের আকাশ/তা.কা


 

কারা অধিদপ্তর

শেয়ার করুন: