শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়নগঞ্জের পূর্বাচলে ৯টি ঘোড়া জবাই, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে একাধিক প্লটে ঘোড়া জবাইয়ের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭ নম্বর প্লটে এ ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করার পর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় জীবিত অবস্থায় ১১টি ঘোড়া ফেলে রেখে যায়।

সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা আরও বিস্ময়কর দৃশ্য দেখতে পান। ফেলে যাওয়া ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে, যা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শুধু একটি প্লটেই নয়, আশপাশের আরও অন্তত চারটি প্লটে জবাইকৃত ২০ থেকে ২৫টি ঘোড়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি একটি ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ের স্তুপ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জুলাই ২০২৫ সালে একই স্থানে ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছিল। সে সময় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়াগুলো মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/আ.র

ঘোড়া জবাই

শেয়ার করুন: