খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেফতার

শনিবার ১০ অক্টোবর ঢাকায় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেলে ঢাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
কেএমপি খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া তার আটকের তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাদা পোষাকধারী ব্যক্তিরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে খুলনার বিভিন্ন সহিংসতা ও নাশকতা মামলার আসামি হিসেবে আটক করা হয় বলে পরিবারকে জানানো হয়।
আলী আকবর টিপু চব্বিশের গণ অভ্যুত্থানের পর খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং ফেসবুকে নানা পোস্ট দিয়ে দলীয় পলাতক কর্মীদের উজ্জীবিত ও সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে পুলিশের অভিযোগ। তার আটকের মধ্য দিয়ে খুলনার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভোরের আকাশ/সু.পা