শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত
নাটোরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে ভোর থেকেই বিভিন্ন মহল্লা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসেন।

শনিবার (৭ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে পবিত্র ঈদ-উল-আযহার প্রথম জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল ৭ টা ৪৫ মিনিটে ঈদের দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।  
পরে ঈদের জামায়াত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নাটোর শহরে মল্লিকহাটি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়, বড়হরিশপুর টার্মিনাল ঈদগাহ, গাড়িখানা জামে মসজিদ ঈদগাহ, এনএস কলেজ ঈদগাহ, বুড়া দরগার ঈদগাহ, কুমদবাটী ঈদগাহ মাঠ, নাটোর সুগার মিলস্ ঈদগাহ, ফুলবাগান হেলিপ্যাড ঈদগাহ ও নাটোর রেল স্টেশন প্লাটফর্মে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নাটোর জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌরসভার ৮৩৬টি ঈদগাহ মাঠে যথাযথভাবে নামাজ ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বাচ্চু নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, বিএনপির নেতা কাজী শাহ আলম, মো. সাইফুল ইসলাম আফতাব, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাসিম উদ্দিন নাসিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ভোরের আকাশ/জাআ

ঈদ-উল-আযহানাটোর

শেয়ার করুন: