শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষ: নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জেলখানা ঘাটে ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আকাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে নৌপুলিশের একটি দল ইতিমধ্যে রওনা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে ঘটনাটি জানতে পেরে রূপসা ও সদর থানা নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালায়। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ভোরের আকাশ/জাআ

খুলনানিখোঁজমরদেহ উদ্ধারফেরি-ট্রলার সংঘর্ষ

শেয়ার করুন: